প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের দল ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে। ঠিক এমন সময়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও ঘোষণা দিল জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড।

সাধারণত দল ঘোষণার অনুষ্ঠানে অধিনায়ক ও কোচ উপস্থিত থাকেন। তবে এবারের ঘোষণায় তারা কেউই ছিলেন না। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, বিকেএসপিতে চলমান ক্যাম্পের কারণে তাদের সংবাদ সম্মেলনে আনা সম্ভব হয়নি।

প্রথমে ১৪ দলকে নিশ্চিত করা হলেও শেষ পর্যন্ত ১১টি দল অংশ নিচ্ছে এই আসরে। সাধারণ সম্পাদক বলেন, “আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ১৪ দেশকে চূড়ান্ত করেছিল এবং পোল্যান্ড ও পাকিস্তানকে রেখেছিল রিজার্ভ হিসেবে। জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসতে না পারায় স্ট্যান্ডবাই থেকে পোল্যান্ড খেলতে আসছে, তবে পাকিস্তান আসেনি।”

তিনি আরও জানান, “স্বাগতিক হিসেবে আমরা অংশগ্রহণকারী দলগুলোর স্থানীয় আবাসন ও যাতায়াতের দায়িত্ব পালন করছি। টুর্নামেন্টের আগমন এবং অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন পরিচালনা করছে।”

আসন্ন বিশ্বকাপকে ঘিরে কাবাডি ভক্তদের মধ্যে ইতোমধ্যে বাড়ছে প্রত্যাশা ও উত্তেজনা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা