প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কোনাবাড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক বহুতল ভবনের পঞ্চম তলা থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাট থেকে তার স্বামী ইমরান হোসেনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) সকালে নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা ভিলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রহিমা বেগম ও ইমরান দম্পতির এটি ছিল দ্বিতীয় সংসার। ইমরান পেশায় কসাই, আর রহিমা ছিলেন গৃহিণী।

 

কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন জানান, দম্পতির মেয়ে শারমিন প্রাথমিকভাবে জানিয়েছেন—তার বাবা প্রথমে মাকে হত্যা করেন, পরে নিজ গলায় আঘাত করেন। মেয়ের কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

 

পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে ঘটতে পারে এই নৃশংস ঘটনাটি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা