প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরামের সভাপতি তাওকীর, সম্পাদক জিসান  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরামের ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে তাওকীর আহমাদকে সভাপতি এবং হাসানুল বান্না জিসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি গঠনের কথা জানানো হয়।

 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে বুয়েট, মেডিকেল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই কমিটির পরিচিতি প্রদান করা হয়। “জ্ঞানের স্পর্শে জাগরণ হোক নব প্রত্যয়ে”—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা ছিলেন উৎসাহ উদ্দীপনায় ভরপুর।

অনুভূতি প্রকাশ পর্বে বুয়েটের এ এম মুসাব্বিরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআর বিভাগের শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম অন্তি নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন লেখক, সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মুমিনিন মানিক। তাঁর পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

 

শেষ পর্যায়ে সভাপতি ও অতিথিবৃন্দ নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সদস্যরা হলেন—

সভাপতি: তাওকীর আহমাদ

সাধারণ সম্পাদক: হাসানুল বান্না জিসান

সিনিয়র সহসভাপতি: মো. হিজবুল্লাহ রাহিম

সহসভাপতি: ফাবলিহা জাহান নাজিয়া

যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন, ফরহাদ হোসেন রানা

সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন ওয়াহিদ

দপ্তর সম্পাদক: আশিকুর রহমান

কোষাধ্যক্ষ: আরিফুল ইসলাম

প্রচার ও মিডিয়া সম্পাদক: রহমতুল্লাহ

ক্রীড়া সম্পাদক: আহাদুর রহমানত

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: তৌকির আহমেদ

 

নির্বাচিত নেতৃত্বকে উপস্থিত অতিথি ও সদস্যরা শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসিক পৃথিবীর ভারপ্রাপ্ত সম্পাদক ড. সামিউল হক ফারুকী এবং সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা