বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগামীকাল সব দলই মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাতই যথেষ্ট। এখন দলটি শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে, এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শুনেছি, আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে। কিন্তু এই মামলা তো আগেই টাকার বিনিময়ে তোলা হয়েছে। গত এক বছরে বিএনপি মামলা ও চাঁদাবাজি ছাড়া কিছুই করেনি।”
তিনি আরও যোগ করেন, “বিএনপির এক বছরের দুই সাফল্য—চাঁদাবাজি ও মামলাবাজি। এগুলো নিয়েই তারা এখন ভোট চাইতে মাঠে নামবে। কিন্তু জনগণ তাদের ভোট নয়, জুতা দেবে।”
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলগুলোর বিভাজন দূর না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।