প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্থানের ধারায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই উর্ধ্বমুখী প্রবণতায় চলছে। বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে, ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টা (বেলা ১১টা পর্যন্ত) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১.৭৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৮৯৪ পয়েন্টে।
এছাড়া শরিয়াহ সূচক (ডিএসইএস) বেড়েছে ৭.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০২৪ পয়েন্টে, এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৫.৪৯ পয়েন্ট, যা এখন ১,৯২২ পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখিত সময়ে ডিএসইতে মোট ৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে।
মোট ৩৭২টি কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৭৬টি অপরিবর্তিত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে কিছু ইতিবাচক নীতিগত ঘোষণা ও বিনিয়োগকারীদের নতুন করে আস্থা ফেরার প্রভাবেই বাজারে এই উত্থান দেখা যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা