প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসন বহালের দাবিতে বিএনপির সড়ক অবরোধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে মহাসড়কে দীর্ঘ ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং ব্যস্ততম এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজগেইট এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সূত্রে জানা যায়, গাজীপুরে নতুন করে ৬টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছিল। তবে হাইকোর্টের রায়ে ছয় নম্বর আসন বাতিলের সিদ্ধান্ত আসে সম্প্রতি।
এই রায়ের পরই আসন বহালের দাবিতে বিএনপি আপিল করে এবং বুধবার সকালে এর প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি নেয় দলটি।

অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন ও সড়কের দুই পাশ বন্ধ করে রাখেন। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী শত শত যানবাহন আটকে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন— “বিএনপির নেতাকর্মীরা টঙ্গী এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা