প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ডিবির একাধিক টিম এ অভিযানে অংশ নেয়।

তালেবুর রহমান বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান তদন্তের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত তথ্য ও তাদের বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

জুলাই সনদ বাস্তবায়নের পর থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর অবৈধ কর্মকাণ্ড, নাশকতা ও সংগঠিত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারাদেশে অভিযান জোরদার করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা