আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগে ব্যস্ত কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তিনি দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের ভোট চান।
গণসংযোগের এক পর্যায়ে তিনি কৃষকদের মাঠে গিয়ে তাদের ধান কাটতে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি মোটরসাইকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে যান এবং কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কাটেন। পরে কৃষকদের আলিঙ্গন করে হাতে লিফলেট দিয়ে আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।