দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বাড়লো ৪ হাজার ১৮৮ টাকা। এতে নতুন মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরিতে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। আগামী বুধবার থেকে সারাদেশে এই নতুন মূল্য কার্যকর হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার এক ভরি মিলবে ১ লাখ ৪১ হাজার ৮৫৭ টাকায়।
তবে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা 8এবং সনাতন পদ্ধতির রুপার মূল্য ঠিক রাখা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।