প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতার বাইরে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে দায়ী করার চেষ্টা করে। লালকেল্লার ঘটনায় বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই।”

অস্ত্র ক্রয় বিষয়ে তিনি জানান, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে নেই; বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই কাজ করছে। চীন থেকে অস্ত্র কেনার প্রসঙ্গেও তিনি একই অবস্থান তুলে ধরেন।

শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে জাতিসংঘে আপিল করা সবার অধিকার। জাতিসংঘ যদি কোনো মন্তব্য করে, তাহলে সরকার তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, সোমবার দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর ভারতের কিছু গণমাধ্যম দাবি করে, হামলার সঙ্গে বাংলাদেশি যোগসূত্র রয়েছে—যা ঢাকা কর্তৃপক্ষ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা