প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই দরবৃদ্ধির তালিকায় জায়গা করে নিয়েছে। সোমবার (১১ নভেম্বর) মোট ১৮৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। দিন শেষে ব্যাংকটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা, যা প্রায় ৯.৯১ শতাংশ বৃদ্ধি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার, যার শেয়ারদর বেড়েছে ৯.৮৪ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ।

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশে আরও স্থান পেয়েছে— রানার অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, সোনারগাঁও টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড, বাংলাদেশ অটোকারস এবং আইসিবি। সক্রিয় লেনদেন ও বাজারে ইতিবাচক প্রবণতার কারণে এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা