দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে, আর সূচকগুলোতে দেখা দিয়েছে উত্থান।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে পৌঁছেছে।
লেনদেনের পরিমাণও তুলনামূলকভাবে বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়।
বাজারে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ২১৭টির শেয়ারদর বেড়েছে, ৯১টির কমেছে, এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরছে, যার ফলে বাজারে লেনদেনের গতি বৃদ্ধি পাচ্ছে।