প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত: আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাক, চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজি অটোরিকশা এবং অপর একটি অটো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন, সবাই সিএনজির যাত্রী ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন—নাঙ্গলকোটের মহিশ্বর গ্রামের আবু তৈয়ব (২৬), বাঙ্গড্ডার আব্দুর রহিম (২৭), অটোচালক মাহবুবুল হক, এবং আনোয়ারা বেগম (৪২)। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অটোচালক মাহবুবুল হক বলেন, “বেপরোয়া গতির ট্রাকটি সিএনজিকে ধাক্কা দেয়, আমি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছনে ধাক্কা দিই, এতে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।”

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহাম্মেদ জানান, “এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজি আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা