প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ সোমবার (১০ নভেম্বর) রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছে।
বৈঠকটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
“বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে।”

তবে বৈঠকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচ্য বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনী পরিস্থিতি এবং দলীয় কৌশল—এই বিষয়গুলোই আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা