প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদরে টানা পতন অব্যাহত রয়েছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ০৭ পয়সা বা ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে, যা দিনের সর্বোচ্চ পতন।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স, যার শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ।
তৃতীয় অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, যার শেয়ার দরও ৯ দশমিক ৮৭ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়া ডিএসইর দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— পিপলস লিজিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল,  এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড,  ফ্যামিলিটেক্স, সাইফ পাওয়ারটেক, এক্টিভ ফাইন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

টানা দরপতনের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও বাড়ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদি পুনরুদ্ধারের পরিবর্তে এখন বাজারে আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা