প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ নভেম্বর) সূচকপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমে গেছে, ফলে বাজারে নেমেছে সামান্য মন্দাভাব।

ডিএসই সূত্রে জানা যায়, সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮০ পয়েন্টে নেমে আসে। একই সময়ে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে, আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৯২৩ পয়েন্টে অবস্থান করছে।

প্রথম ঘণ্টায় মোট ১১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময় ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৭টির শেয়ারদর বেড়েছে, ২৪২টির কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণের প্রবণতা ও সাম্প্রতিক অর্থনৈতিক অনিশ্চয়তা সূচকের উপর প্রভাব ফেলছে। তবে তারা আশা করছেন, সপ্তাহের শেষ দিকে বাজারে কিছুটা সংশোধনমূলক পুনরুদ্ধার দেখা যেতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা