প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

ঢাকার ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে সোমবার (১০ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়, এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা গুলি চালায়। আহত ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক সূত্র জানায়, হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, “রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা