প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিটিবির নতুন চেয়ারম্যান মাহবুবুল হক পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী।
নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

রবিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে,
“নিয়মিত চেয়ারম্যান পদায়ন না হওয়া পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারীকে নির্দেশক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।”

উল্লেখ্য, এনসিটিবি দেশের শিক্ষাক্রম প্রণয়ন, পাঠ্যপুস্তক প্রকাশ ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা