বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন কর্মসূচি সমাপ্ত করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান।
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাউদ্দিন আহমদ নিজ হাতে পানি পান করিয়ে তারেক রহমানের অনশন ভাঙান।
এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, “আগামীকাল আপিল আবেদন করা হবে। আরও কিছু সাংগঠনিক কাজও চলবে। তাই এখন তোমার অনশন ভাঙা প্রয়োজন।”
পরে উপস্থিত নেতাকর্মীদের সহায়তায় তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়।
অনশনের সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিশ্রামের পরামর্শ দেন।