প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী (এএফডব্লিউসি, পিএসসি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্কেল–৭ রংপুরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন এবং কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক।

০

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা