প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় অসুস্থ হলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘটনা ঘটে। সভার একপর্যায়ে তিনি হঠাৎ দুর্বলতা অনুভব করেন এবং মাথা ঘোরা শুরু হয়।

সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানান, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মির্জা ফখরুলের কণ্ঠ থেমে যায় এবং তিনি কাঁপতে শুরু করেন। তখন তিনি পাশে থাকা সহকর্মীদের বলেন, “একটু মাথা ঘুরছে।”

পরিস্থিতি সামলে নিয়ে তিনি বলেন, “কিছু হয়নি, আমি ভালো আছি।” পরে সবার অনুমতি নিয়ে চেয়ারে বসে বাকি বক্তব্য শেষ করেন তিনি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই ব্যস্ত নির্বাচনী প্রচারণা, সফর ও পরিশ্রমের কারণে তিনি ক্লান্ত ছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা