প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তরাঞ্চলে নেমেছে শীত: তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

দেশের উত্তরাঞ্চলে দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি, কিছু এলাকায় কুয়াশাও দেখা দিচ্ছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এটি ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি কমতে পারে, পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা