প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশে কাজ করা সাহিত্য সংগঠন ‘শিল্পনন্দন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ৪ জুলাই প্রতিষ্ঠিত সংগঠনটি বইপ্রমোশন, লেখক–পাঠক সৃষ্টিতে এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে কাজ করছে। সংগঠনের স্লোগান— “শিল্পে সৌন্দর্য, সৃষ্টিতে আনন্দ।”

 

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মোরশেদা খানম বেবী, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচএম জাকির।সহ-সভাপতি: মিজানুর রহমান রানা ও দেওয়ান মাসুদ রহমান,সহ-সাধারণ সম্পাদক: শ্যামল চন্দ্র দাস, জিহাদ সরকার,সাংগঠনিক সম্পাদক: ইমরান শাকির ইমরু,অর্থ সম্পাদক: আবু বকর বিন ফারুকী,প্রচার ও মিডিয়া সম্পাদক: কাজী আজিজুল হক নাহিন,প্রকাশনা সম্পাদক: আজম পাটওয়ারী,আয়োজন সম্পাদক: সালাউদ্দিন হাজরা,সাহিত্য সম্পাদক: সজীব খান,সংস্কৃতি সম্পাদক: ইসতিয়াক সৈকত,পাঠচক্র সম্পাদক: খাইরুল আলম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. মাসুদ হোসেন,আবৃত্তি সম্পাদক: সামিরা মেহনাজ নুসরাত।

কার্যনির্বাহী সদস্য: উজ্জ্বল হোসাইন, নূরুল ইসলাম ফরহাদ, নূরে আলম, মুহাম্মদ হানিফ, এমআরএম শোভন, মারিয়া আক্তার অনুপমা, তাসফিয়া ইসলাম, মুসলিম হোসেন, মো. আবুল হাসেম সাহরীয়ার স্বপন

আজীবন সদস্য: মির্জা জাকির, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জসীম মেহেদী, শরীফ হোসাইন, মো. সাইফুল ইসলাম সুমন

উপদেষ্টা পরিষদ: মইনুদ্দিন লিটন, ইলিয়াস ফারুকী, ড. নিলুফা আখতার, কাজী নজরুল ইসলাম

নতুন কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এইচএম জাকির জানান, “শুরু থেকেই শিল্পনন্দন লেখকদের বই পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।”

নবনির্বাচিত সভাপতি মোরশেদা খানম বেবী বলেন, “তরুণ লেখক–পাঠকদের মধ্যে সৃষ্টি–উদ্দীপনা জাগিয়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। আমরা সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত করতে চাই।”

গতকাল বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সাহিত্য একাডেমির নাসীরউদ্দিন মিলনায়তনে চিত্রশিল্পী মইনুদ্দিন লিটন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কেএম সালাউদ্দিন, ম. মূরে আলম পাটওয়ারী, আব্দুন গনি, মুহাম্মদ ফরিদ হাসান এবং নতুন সভাপতি মোরশেদা খানম বেবী।

অনুষ্ঠান শেষে হুমায়ূন আহমেদ-এর ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা–২০২৫-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা