প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’।

শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে, যেখানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

বাংলাদেশ নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাগত অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে ‘পিএনএস সাইফ’-এর অধিনায়ক ও কর্মকর্তারা চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার ও ডকইয়ার্ড সুপারিনটেনডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ এবং নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তানি জাহাজটি পরিদর্শন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা