প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশব্যাপী কর্মবিরতি শুরু করতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে এই কর্মসূচির ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ-এর নেতারা।

এর আগে বিকেলে শিক্ষকরা ‘কলম বিসর্জন কর্মসূচি’র অংশ হিসেবে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাংবাদিকসহ বহু শিক্ষক আহত হন।

ঘটনার পর শিক্ষকরা শহীদ মিনারে ফিরে বিক্ষোভ সমাবেশে যোগ দেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, “বিনা উস্কানিতে পুলিশের হামলা ছিল অমানবিক ও অযৌক্তিক।”

সমাবেশে শিক্ষক নেতারা বলেন, “আমাদের যৌক্তিক দাবি মেনে না নিলে সারাদেশে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। আমরা ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা