প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা