প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিশর সফরে যাচ্ছেন এনসিপি নেতা সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মিশরের উদ্দেশে যাত্রা করেছেন।

শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সফরের বিষয়টি নিশ্চিত করেন।

সারজিস আলম জানান,“আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে আমি মিশরের উদ্দেশে রওনা হয়েছি। সফরের অংশ হিসেবে প্রথম তিন দিন সৌদি আরবে এবং পরবর্তী তিন দিন মিশরে অবস্থান করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সফরকালে দুই দেশের প্রবাসী বাংলাদেশি, অভ্যুত্থানের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এছাড়াও আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তার।

এছাড়া, মিশরের রাফা সীমান্তে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও অংশ নেবেন বলে জানিয়েছেন সারজিস আলম। সফরের সফলতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা