নারায়ণগঞ্জে তারুণ্যের রাজনৈতিক সমাবেশ যোগ দিয়ে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেন, ৫ আগস্টের পূর্বে যে স্বপ্ন এবং আকাঙ্খা নিয়ে, তরুণরা নিজের জীবন বাজি রেখে, রাজপথে নেমেছে চব্বিশের গণ-অভ্যুত্থানের ১৫ মাসে সে স্বপ্ন এবং পরিবর্তন কতটুকু পূরণ হয়েছে? পূরণ কি হয়েছে? হয়নাই, কাজেই আমরা ঐ-যে রাজপথে বার বার শ্লোগান দেই দিয়েছিত রক্ত আরো দিব রক্ত, আমরা আর রক্ত দিতে চাই না!
৭ নভেম্বর (শুক্রবার) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তারুণ্যের রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে তিনি এ-সব কথা বলেন।
তিনি আরও বলেন, রক্ত চব্বিশের জুলাই অভ্যুত্থান পর্যন্ত যা দিয়েছি সেই রক্তের শপথে গড়া এই শহীদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো এটাই হোক আমাদের বিত্ত শপথ। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি সেটা পূরণ হয়নাই। তাই আমরা একটি চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, দখলবাজ, নারায়ণগঞ্জ নগরী নয় শুধু একটি নিরাপদ বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের জন্যই আমাদের অসমাপ্ত লড়াই চালিয়ে যেতে হবে। আগামীর নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ নির্বাচনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ কোনদিকে পরিচালিত হবে, তার ফয়সালা হবে। তাই গণ-অভ্যুত্থানের ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা নির্বাচনে কাদেরকে ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কাওছার আলী।
গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।