প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘নির্বাচন বাধাগ্রস্ত করার পরিবেশ তৈরি করছে অন্তর্বর্তী সরকার’—ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

বিকেল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালি কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। সমাবেশকে সামনে রেখে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়।

 

মির্জা ফখরুল বলেন, “যে অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন জানিয়েছি, তারাই আজ এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে।”

 

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আলাদা করে গণভোট আয়োজনের দাবি অর্থহীন। এতে অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে। আমরা গণভোটের বিরোধী নই, তবে তা নির্বাচনের দিনেই গ্রহণযোগ্য।”

 

সমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সমাবেশ পরিচালনা করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা