প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

বিশ্ববাজারে লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হারের ভিত্তিতে প্রধান কয়েকটি দেশের মুদ্রার বর্তমান মান তুলে ধরা হলো।

 

আজকের হিসাব অনুযায়ী, মার্কিন ডলার লেনদেন হচ্ছে ১২২ টাকা ৬ পয়সায়, ইউরোর মূল্য ১৪০ টাকা ২৯ পয়সা এবং ব্রিটিশ পাউন্ডের হার ১৫৯ টাকা ৩০ পয়সা।

অস্ট্রেলিয়ান ডলারের মান দাঁড়িয়েছে ৭৯ টাকা ৪৪ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডিয়ান ডলার ৮৬ টাকা ৫৩ পয়সা এবং সুইডিশ ক্রোনা ১২ টাকা ৭৬ পয়সা।

 

এ ছাড়া সিঙ্গাপুর ডলার ৯৩ টাকা ৪১ পয়সা, চীনা ইউয়ান ১৭ টাকা ১১ পয়সা, ভারতীয় রুপি ১ টাকা ৩৭ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৪৯ পয়সায় ক্রয়-বিক্রয় হচ্ছে।

 

বাংলাদেশ ব্যাংক সরবরাহ করা অন্য তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান রিঙ্গিতের হার ২৯ টাকা ১৮ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৪৯ পয়সা এবং কুয়েতি দিনারের মূল্য ৩৯৬ টাকা ৯৫ পয়সা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা