বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। এসব ভিত্তিহীন প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—কিছু মহল সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনগণকে এসব অপপ্রচারের বিষয়ে সচেতন থাকতে এবং ভুয়া তথ্যের শিকার না হতে অনুরোধ জানানো হচ্ছে।