প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাতিরঝিলে চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

ঢাকার হাতিরঝিলে চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিকভাবে আগুন লেগে যায়। এতে অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের শিশু অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের আগে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন নিশ্চিত করেন।

 

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত এতে কেউ গুরুতর আহত হননি।

ঘটনার সময় অটোরিকশাটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। চালক মাজহারুল ইসলাম জানান, হঠাৎ একটি বিস্ফোরণের মতো শব্দ শোনার পরপরই গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত লাফিয়ে পড়ে। দম্পতি ও তাদের সন্তান সামান্য আঘাত পেলেও বড় ধরনের ক্ষতি এড়াতে সক্ষম হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা