প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুরগির বাজারে আগুন: দেশি মুরগি ৬০০, ব্রয়লার ১৭০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর খুচরা বাজারে মুরগির দাম আবারও ঊর্ধ্বমুখী। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুরগি কেজিতে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগি এখনও ১৭০ টাকা কেজিতে মিলছে। তবে মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই—রুই, কাতল, তেলাপিয়া, পাঙাশসহ অধিকাংশ মাছ আগের দামের কাছাকাছিই বিক্রি হচ্ছে।

দোকানিদের অভিযোগ, খামারে খাদ্যের দাম, বাচ্চার মূল্য ও পরিবহন ব্যয় বাড়ায় খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দোকানি আব্দুল কাদের বলেন,

“পাইকারি বাজার থেকে ১৫০ টাকায় কিনে ১৭০ টাকায় বিক্রি করি—এতেই ক্রেতারা অসন্তোষ দেখান, অথচ আমাদের লাভ প্রায় নেই।”

 

আরেক বিক্রেতা রবিউল আলম জানান,“বাজার এখন পুরোপুরি খামারনির্ভর। উৎপাদন খরচ বাড়ায় আমরাও চাপের মধ্যে আছি। অনেক সময় পুরোনো দামে বিক্রি করলেও পরে ক্ষতি পুষিয়ে নিতে হয়।”

ক্রেতাদের বক্তব্য—দেশি মুরগির দাম এত বেশি যে অনেকেই বাধ্য হয়ে ব্রয়লার মুরগিকেই প্রধান বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। এক ক্রেতা মাহমুদুল হাসান বলেন,

“ব্রয়লার ছাড়া কিছু কেনার সামর্থ্য নেই। দাম নিয়ন্ত্রণে কেউ নজর দিচ্ছে বলে মনে হয় না।”

 

মাংসের বাজারেও বাড়তি চাপ দেখা গেছে।

 

গরুর মাংস: ৭৫০–৮০০ টাকাখাসির মাংস: ১,০০০–১,১০০ টাকাঅন্যদিকে, মাছের বাজারে দাম প্রায় অপরিবর্তিত—বড় রুই: ৩৫০–৪২০ টাকামাঝারি রুই: ৩০০–৩২০ টাকাছোট রুই: ২৫০–২৮০ টাকাকাতল: ৩৮০–৪৫০ টাকাশিং: ৫৫০ টাকামা গুর: ৫০০ টাকাচাষের কৈ: ২০০–২৫০ টাকাপাঙাশ: ১৮০–২৩০ টাকাতেলাপিয়া: ১৫০–২২০ টাকা আইড়: ৬০০ টাকাবোয়াল: ৫০০–৭০০ টাকা

ক্রেতা-বিক্রেতা উভয়ের মতে, মাংস ও মুরগির বাজারে অসহনীয় পরিস্থিতি তৈরি হলেও মাছের দাম কিছুটা স্থিতিশীল থাকায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা