প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

আজ ৭ নভেম্বর—বাংলাদেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি। ১৯৭৫ সালের এই দিনে ঘটে যাওয়া সেনা–সিপাহী-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দেয়। অস্থিরতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে নতুন ধারার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এদিনকে কেন্দ্র করে।

ঐতিহাসিক সেই সময়টিতে সেনানিবাসে গৃহবন্দি ছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। এর আগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরে ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যা—এসব ঘটনার পর পুরো দেশজুড়ে তৈরি হয় অস্থিরতা। ৭ নভেম্বর সেই সংকটময় সময়েই সাধারণ সিপাহি, সেনা কর্মকর্তা এবং জনতার সম্মিলিত উদ্যোগে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।

স্বাধীনতার পক্ষে কালুরঘাট বেতার থেকে ঘোষণা দেওয়া ‘মেজর জিয়া’ তখনই জনমানসে পরিচিত ছিলেন। তার মুক্তির দাবিতে সিপাহিদের সঙ্গে সাধারণ মানুষও রাজপথে নেমে আসে। এই আন্দোলন নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেয় এবং পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এবারও তারা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

দিবস উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

সকাল ৬টা — নয়াপল্টনসহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন

সকাল ১০টা — শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ (নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল)

বিকেল ৩টা — নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা (উদ্বোধন করবেন মির্জা ফখরুল)

অন্যান্য কর্মসূচি (অঙ্গ ও সহযোগী সংগঠন)

৫ নভেম্বর — শ্রমিক দলের আলোচনা সভা,৮ নভেম্বর — ছাত্রদলের আলোচনা সভা ৯, নভেম্বর — ওলামা দলের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ নভেম্বর — তাঁতী দলের আলোচনা সভা,১১ নভেম্বর — কৃষক দলের আলোচনা সভা, ১২ নভেম্বর — বিএনপির উদ্যোগে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় আলোচনা সভা ,১৩ নভেম্বর — জাসাসের উদ্যোগে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা