প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমজনতা দলের প্রতি বিএনপির সংহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫

নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে টানা ৫০ ঘণ্টা ধরে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন করছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তার অনশনস্থলে গিয়ে সংহতি জানান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “আমজনতা দলের নিবন্ধনের আবেদন বাতিল হলেও এর চেয়ে কম গুরুত্বপূর্ণ অনেক সংগঠন নিবন্ধন পেয়েছে। তারেক দেশের স্বার্থ, আগ্রাসনবিরোধী অবস্থান ও বৈধ রাজনৈতিক কার্যক্রমের পক্ষে কথা বলেছে। তারপরও তার দলের নিবন্ধন না পাওয়া বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “যদি তারেকের উদ্দেশ্য অসৎ হতো, তবে সে গোপনে সংগঠন করত। কিন্তু সে আইনসঙ্গত রাজনৈতিক দল গঠন করেছে। সে নিবন্ধন পাওয়ার যোগ্য। তার এই ন্যায়সঙ্গত দাবির প্রতি বিএনপি পূর্ণ সংহতি জানায়।”

রিজভীর বক্তব্যের পর অনশনস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সুর দেখা যায়। তারা দাবি জানান, রাজনৈতিক দল নিবন্ধনে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা