সাজগোজের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। দাওয়াত বা অনুষ্ঠান থেকে ফিরে অনেকেই মনে করেন—“সকালে ধুয়ে নিলেই তো হবে!”—এই ভেবে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। কিন্তু এই ছোট অভ্যাসই ধীরে ধীরে ত্বকের জন্য বিপদের কারণ হয়ে ওঠে।
ত্বকের বিশেষজ্ঞরা বলছেন, রাতে মেকআপ ত্বকে রেখে ঘুমালে লোমকূপ বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে অকাল বুড়িয়ে যাওয়া পর্যন্ত নানা সমস্যা দেখা দিতে পারে।
ঘুমের সময় ত্বক পুরোনো কোষ ঝরিয়ে নতুন কোষ তৈরি করে। এই প্রাকৃতিক রিপেয়ারিং সিস্টেমই ত্বককে রাখে উজ্জ্বল ও সুস্থ। কিন্তু—
মেকআপের স্তর ত্বকের ওপর বাধা তৈরি করেলো
মকূপ বন্ধ হয়ে যায়
ত্বক নিঃশ্বাস নিতে পারে না
নতুন কোষ তৈরি ব্যাহত হয়
ফলে ত্বকে সৃষ্টি হয় ব্রণ, ব্ল্যাকহেডস, র্যাশ, শুষ্কতা ও ঝলসানোভাব।
মেকআপ না তুলে ঘুমালে সম্ভাব্য ক্ষতি
লোমকূপে ব্যাকটেরিয়ার বৃদ্ধি
চোখে জ্বালা, প্রদাহ ও সংক্রমণ
ত্বক দ্রুত রুক্ষ হয়ে যাওয়া
অ্যালার্জি ও পিগমেন্টেশন
বয়সের ছাপ দ্রুত পড়ে
বিশেষ করে ভারী ফাউন্ডেশন, মাসকারা ও লং-লাস্টিং লিপস্টিক ত্বকের ক্ষতি আরও বাড়ায়।
বিশেষজ্ঞদের পরামর্শ—ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে ত্বক পরিষ্কার করলে এসব বিপদ সহজেই এড়ানো যায়। ত্বক বাঁচাতে চাইলে মেকআপ না তুলে কখনো ঘুমানো উচিত নয়।