আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবসের সময়সীমা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন বলছে, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।