প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি ‘কার্যকর হবে না’— পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে জাতিসংঘের কাছে নির্বাচনি সহযোগিতা স্থগিতের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে এ চিঠি কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতিসংঘে পাঠানো এই চিঠির কোনো কার্যকারিতা নেই, এ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।”

এর আগে গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উল্লেখ করেন, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতিসংঘকে যেন সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও সমঝোতা এগিয়ে নিতে এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে আওয়ামী লীগ জানায়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা