প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে আবারও গোলাগুলি: অটোরিকশাচালক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের চালিতাতলী এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে ইদ্রিস নামের এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইদ্রিস বহদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন এবং পেশায় তিনি একজন অটোরিকশাচালক। পরিবারের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ার কারণে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করা হয়।

উল্লেখ্য, একই এলাকায় বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন, পরে সরোয়ার বাবলার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে, তিনি বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা