প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়ায় কার্যত ১৯ দিন হবে মূল ছুটি। এসব ছুটি নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি—উভয় শ্রেণিতে বিভক্ত।

একই বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ও অনুমোদন পায়, যেখানে গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। শফিকুল আলম বলেন, “দীর্ঘ আলোচনার পর অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে গুমের সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে এবং একে ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।”

তিনি আরও জানান, অধ্যাদেশটি মানবাধিকার রক্ষা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গুমের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা