পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে। আসছে ১২ নভেম্বর বিকেল ৪টায় কোম্পানিটির এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা পরবর্তীতে পুঁজিবাজারে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।