প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২০২৬ বিশ্বকাপের জন্য নতুন হোম কিট উন্মোচন করল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের নতুন হোম কিট বা জার্সি উন্মোচন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি এই জার্সিতে রয়ে গেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের উল্লম্ব স্ট্রাইপ, তবে যুক্ত হয়েছে একদম নতুন গ্রেডিয়েন্ট ডিজাইন—যা একে করেছে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন।

প্রতিটি আকাশি স্ট্রাইপে হালকা থেকে গাঢ় নীলের শেড ব্যবহার করা হয়েছে, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী বছর—১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২—এর স্মৃতিকে তুলে ধরেছে। কাঁধে রয়েছে নেভি রঙের অ্যাডিডাসের বিখ্যাত তিনটি স্ট্রাইপ, আর হাতার প্রান্তেও মিলেছে একই রঙের স্পর্শ।

নেভি নীল রঙের উপর সাদা বর্ডার দিয়ে তৈরি করা হয়েছে জার্সির নাম ও নাম্বার অংশ। সম্পূর্ণ কিটে থাকছে নেভি, আকাশি ও সোনালি রঙের সমন্বয়ে নতুন শর্টস ও মোজা, যা পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় পরিপূর্ণতা।

অ্যাডিডাস জানিয়েছে, নতুন এই হোম জার্সিটি ৬ নভেম্বর থেকে বিশ্ববাজারে পাওয়া যাবে। ডিজাইনারদের ভাষায়, এই ডিজাইন আর্জেন্টিনার সাফল্যের প্রতীক—অতীতের গৌরবকে ধারণ করেই তৈরি হয়েছে ভবিষ্যতের জার্সি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা