প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা শুরু করেছে জামায়াতসহ ডানপন্থী আট সমমনা দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয়ে নেতাকর্মীরা পল্টন অভিমুখে পদযাত্রা শুরু করেন।

পদযাত্রায় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সমমনা দলের শীর্ষ নেতারা— মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ অনেকে অংশ নেন।

পল্টনে পৌঁছে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং পরে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করবেন বলে জানা গেছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করে সংসদের দুই কক্ষে প্রবর্তন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি তথাকথিত ‘ফ্যাসিস্ট সরকারের’ জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার শুরু করা। ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা