প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবর্ষণ: নিহত এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুজন সশস্ত্র ব্যক্তি সরোয়ারের বুকে কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদ’-এর বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই হামলা চালানো হয়।

এদিকে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা