প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম এ মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি গ্রহণ করেন। তিনি পেজ প্রমোশনের জন্য ওই শাড়ি পরিধানের আশ্বাস দেন এবং ভয়েস ও টেক্সট মেসেজে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

কিন্তু দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কোনো প্রমোশন করেননি। এমনকি গত ৬ মাস ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন রেখেছেন, যা বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী ইচ্ছাকৃত বিশ্বাসভঙ্গ ও প্রতারণার শামিল।

আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা