প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে দরপতনের শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে কোম্পানিটির শেয়ারমূল্য ১০ দশমিক ৩৮ শতাংশ কমে বাজারে সর্বোচ্চ দরপতনের শিকার হয়।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যার শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, যার শেয়ার দরও ৯ দশমিক ০৯ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়া দরপতনের শীর্ষ দশ তালিকায় আরও রয়েছে —
ইনফরমেশন সিস্টেমস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইনটেক লিমিটেড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস এবং এস এস স্টিল লিমিটেড।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে লেনদেনের গতি কমে যাওয়ায় এবং বিনিয়োগকারীদের মুনাফা বাস্তবায়নের প্রবণতা বেড়ে যাওয়ায় বেশ কিছু স্বল্প মূলধনী শেয়ার দরপতনের মুখে পড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা