প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২২ ডিসেম্বর জকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

ঘোষিত তফসিল অনুযায়ী— ৫ নভেম্বর প্রকাশ করা হবে আচরণবিধি ও নির্বাচনি তফসিল। ৬ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা, ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধন ও আপত্তি নিষ্পত্তি।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর,
বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর।
২৩ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা, এবং আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলবে ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত।

৩ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা, ৪, ৭ ও ৮ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
প্রার্থীদের নির্বাচনি প্রচারণা চলবে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার, ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট শেষে গণনা করে ২২ অথবা ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে ফলাফল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস এবং বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির বিষয় বিবেচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশাবাদী, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে জকসু নির্বাচন সম্পন্ন করতে পারব।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা