প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

দেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, “আমি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি এবং আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।”

রাজনৈতিক মহলে এই পদত্যাগকে বড় একটি অঘটন হিসেবে দেখা হচ্ছে। কারণ বর্তমান সরকারের উচ্চপদস্থ আইন কর্মকর্তার এমন পদক্ষেপ সামনের নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের মত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা