প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বজ্রপাত থেকে ভয়াবহ আগুন: ২৩ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, বজ্রপাতের ফলে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় জেলা সদরের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাসদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। এছাড়া তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দোকানে বজ্রপাতের আঘাতে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে আগুন দ্রুত ছড়াতে পারেনি বলে জানান তিনি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা