সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ নভেম্বর) দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৫,০১৫ পয়েন্টে অবস্থান নেয়।
এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১,০৪৩ ও ১,৯৫৩ পয়েন্টে রয়েছে।
এই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৮০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে রয়েছে—
ওরিয়ন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি লাইফ, খান ব্রাদার্স, সিমটেক ইন্ডাস্ট্রি, সামিট পোর্ট অ্যালায়েন্স, মনোস্পুল পেপার, বিএসসি ও হাক্কানি পাল্প।
লেনদেন শুরুর পর সূচকের গতি ছিল অনিশ্চিত। প্রথম ৫ মিনিটে সূচক বেড়ে যায় ২ পয়েন্ট, ১০ মিনিটে আরও ৩ পয়েন্ট, তবে পরবর্তীতে তা নিম্নমুখী হয়ে সকাল ১০টা ২০ মিনিটে সূচক নেমে আসে ৫,০০২ পয়েন্টে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ১১ পয়েন্ট বেড়ে ১৪,১৪৬ পয়েন্টে অবস্থান করে।
এসময় সিএসইতে লেনদেন হয় ৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
মোট ১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৩টির কমেছে এবং ২টি অপরিবর্তিত রয়েছে।